সিরাজদিখানের খবর
সিরাজদিখানে বসতবাড়িতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত ও পেশাদার তৎপরতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণ বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে রক্ষা পেয়েছে আশেপাশের বেশ কয়েকটি বসতবাড়ি।